ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন

প্রচ্ছদ >

কক্সবাজার

কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি

কক্সবাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কক্সবাজার শহর সংসদের সভাপতি রাফায়েত উল্লাহ রোহানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের নুনিয়াছড়ার বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার।
পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে বাসায় এসে রোহানকে নিয়ে যান। এ সময় তার বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়নি। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানতে পারেন।
রাফায়েত উল্লাহ রোহান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কক্সবাজার শহর সংসদের সভাপতি। তার বাবা করিম উল্লাহ কলিম বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক।
পরিবারের দাবি, রোহানের বিরুদ্ধে কোনো মামলা নেই। কী কারণে এবং কোন অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও তাদের স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
রোহানকে আটকের বিষয়ে জানতে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে রাত গভীর হওয়ায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে পরিবারের অভিযোগ, রোহানকে তুলে নেওয়ার পাশাপাশি তার বাবা করিম উল্লাহ কলিমকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রোহানের মুক্তি দাবি করেছে পরিবার।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, বর্তমানে তিনি কোথায় আছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না—এসব বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.