ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

প্রচ্ছদ >

রংপুর

রংপুর কেন্ত্রীয় কারাগারে এক কয়েদীর মৃত্যু

রংপুর কেন্ত্রীয় কারাগারে বাহারুর বাদশা নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কয়েদিদের  মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল কারাবন্দী ছিলেন। সকালে তার মৃত্যুর ঘটনায় বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায়  কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে, কারাগারের বাইরে র‍্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা।

এ ঘটনায় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন। তারা বন্দিদের বোঝানোর চেষ্টা করছেন।

রংপুর জেলা প্রশাসক মোবাশ্বর হাসান জানান, কয়েদিদের দু পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তাতে এক কয়েদির মৃত্যু হয়। এ ঘটনায় দুই কারা রক্ষীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.