ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

জামালপুর

জামালপুরে পুকুরে ভেসে উঠল নিখোঁজ ফারাবীর মরদেহ

জামালপুরে নিখোঁজের একদিন পর ফারাবী নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠেছে। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮ টা দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্ধরৌহা গ্রামের বাড়ির পাশে পুকুরে পানিতে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা ।

নিহত ফারাবী ওই এলাকার নয়ন খানের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশু ফারাবী বাড়ি থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজের খবরটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রচার করা হয় এবং অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দিলে তারা পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এঘটায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় বাদ জুম্মা জানাজা শেষে ফারাবীকে দাফন করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.