ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

আবারো বন্যার কবলে মিরসরাই দূর্ভোগ চরমে ইছাখালীতে শতাধিক মানুষ পানিবন্দি

মাস যেতে না যেতে আবারো বৃষ্টি শুরু হলো আবারো বন্যার কবলে মিরসরাইয়ের মানুষ সময়ের ব্যবদানে আবারো বন্যার কবলে মিরসরাই দূর্ভোগে হাজারো মানুষ। অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে মিরসরাইয়ের বেশির ভাগ নিমাঞ্চল এলাকা।

খোজ নিয়ে জানা যায়, ওচমানপুর এলাকা, খৈইয়াছড়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পেনাপুনী এলাকা, ৬ নং ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রাম ফকির তালুক সহ বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বসতবাড়িতে পানি ডুকে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ফকির তালুক এলাকায় শতাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

৬ নং ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, মৎস্য প্রকল্পের পানি ও বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে ৬ নং ইছখালি ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ড ফকিরের তালুক ও জমদার গ্রামের শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে এই নিয়ে মোট ৬-৭ বার এখানকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তিনি না হলে আগামীতে আরো ভয়াবহ বন্যার কবলে পড়তে হবে এখানকার বাসিন্দাদের।

মাস যেতে না যেতে আবারো ডুবল মিরসরাইয়ের নিমাঞ্চল এলাকা এই দূর্ভোগ থেকে কবে মুক্তি পাবে মানুষ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.