ঢাকা, , , ,
সর্বশেষ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল  অফিসের  ডিজিএমের সাথে  সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারাদেশে  বাজার মনিটরিং থেকে শুরু করে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত আছে। তারই ধারাবাহিকতায়  জামালপুরের ইসলামপুরের সাধারণ শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারা বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, রেলওয়ে স্টেশন কালোবাজারী রোধসহ নানা রকমের সামাজিক কাজ করে আসছে।

গত সোমবার (১৯ আগষ্ট)  ইসলামপুরে বিদ্যুৎতের  ঘনঘন লোডশেডিং হওয়ায়  ইসলামপুর পল্লী  বিদ্যুৎ  জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আলিবর্দি খান সুজনের সাথে মত বিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।  মত বিনিময় কালে ইসলামপুর উপজেলায়  ঘনঘন লোডশেডিং হওয়ার  কারণ জানতে চাইলে ডিজিএম মোহাম্মদ আলিবর্দি খান সুজন বলেন, পল্লী বিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত৷ ইসলামপুর জোনাল অফিসে  যে পরিমাণ  বিদ্যুৎ দেওয়া হয় সে পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য আমরা   বিতরন করে থাকি। ভারত থেকে আমদানিকৃত আদানী গ্রুপের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে লোডশেডিং এর মাত্রা অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পেয়েছে! বর্তমানে উক্ত কেন্দ্রের এক ইউনিট বন্ধ রয়েছে ফলে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে।  মত বিনিময় সভায় দেশের এই ক্রান্তিলগ্নে ইসলামপুর উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.