ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের কালুরঘাটে সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে, যাত্রী নিখোঁজ

চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে মধ্য রাতে একটি চাঁদের গাড়ি (জিপ) নদীতে পড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে গাড়িটিতে চালকসহ কত জন যাত্রী ছিলো সে বিষয়টি কেউ জানাতে পারছেন না।

আজ রোববার ৮ সেপ্টেম্বর মধ্যরাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌবাহিনী।

স্থানীয়দের কাছে জানা যায় , রাত ২ টার দিকে বোয়ালখালী থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি চাঁদের গাড়ি (জিপ) শহর অভিমুখে কালুরঘাট সেতু পার হচ্ছিলেন। কিন্তু কিছু দুর যেতেই টেম্পুটি একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ রেলিং ভেঙে পানিতে পড়ে যায়।
গাড়িটি নদীতে পড়লে যাত্রী নিখোঁজ হয়।

এ দৃশ্য দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালান। জানা গেছে এলাকার লোকজন দুজনকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু পার হওয়ার সময় বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে। গাড়িটিতে চালকসহ দুইজন যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। আবার এ তথ্যও কতটা সত্যতা নির্ভর করছে ভিডিও ফুটেজ কিংবা আহতদের জবানবন্দির উপর।

নৌ পুলিশের ওসি মো. একরামুল হক বলেন, কালুরঘাট সেতু পার হতে গিয়ে একটি গাড়ি নদীতে পড়ে গেছে শুনে তাৎক্ষণিক নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি।

এ প্রসঙ্গে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান জানান, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়া একটি চাঁদের গাড়ি (জিপ) ডান পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে।

তবে দুইজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানতে পেরেছি। গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে। তবে উদ্ধারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত বলা যায়, গত বছরের ১ আগস্ট কালুরঘাট সেতু সংস্কার শুরু করেন রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ এক বছর ধরে সংস্কার কাজের জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিলো। বর্তমানে সেতুটি যান চলাচলের জন্য উপযোগী করতে কার্পেটিং করা হচ্ছে। এরই মধ্যে নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। একমুখী সেতুতে দুই প্রান্তের গাড়ি উঠে। যার কারণে দূর্ঘটনার সমমূখীন হতে হয়। যদি কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শেষ করা না যায়, তাহলে আরো দূর্ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.