ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ১৭৮তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস পালিত

মোহাম্মদ মাসুদ:

চট্টগ্রামে ১৭৮তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস পালিত হলো। অ্যানাস্থেসিয়া দিবস স্মরণে বিশ্বজুড়ে উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে বিএসএ-সিসিপিপি, চট্টগ্রাম শাখা কর্তৃক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়।

আজ ১৬ ই অক্টোবর,(বুধবার) সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ একাডেমিক বিল্ডিং চত্বর হতে একটি মনোজ্ঞ রেলি শুরু হয়ে হাসপাতালের গোল চক্কর ঘুরে প্রিন্সিপাল লবিতে শেষ হয়।

সন্ধ্যা ৭-৩০ মিনিটে চকবাজারস্থ বালি আর্কেডের কপার চিমনি রেস্টুরেন্টে একটা সেমিনার ও আয়োজন করা হয়। আজকের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো – ওয়ার্কফোর্স ওয়েলবিইং অর্থাৎ কর্মশক্তির সুস্থতা ।

র‍্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডাঃ জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, বিএসএ-সিসিপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ আশরাফুল কবির ভুঁইয়া, প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ একেএম ফজলুল হক, বিএসএ -সিসিপিপি চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ, এ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীগণ, সোসাইটির সিনিয়র চিকিৎসকগণসহ সর্বস্তরের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এতে আনুষ্ঠানিক ধারাবাহিকতায় কার্যক্রমের মধ্যে রয়েছে কেককাটা, বেলুন উড়ানো, টি শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.