ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

আইন ও আদালত

সিএমপির বিশেষ টহল অভিযানে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

মোহাম্মদ মাসুদ
সিএমপির বন্দর থানার অভিযানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে বিশেষ টহল পুলিশ টিম।
আজ ৫ নভেম্বর. (৪ নভেম্বর দিবাগত) রাত দেড় টায় আসামি ১। মোঃ আরমান (১৯), ২। মোঃ ইসমাইল হাসান (১৯), ৩। মোঃ রাকিবুল হাসান (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ পারভেজ (১৫), ৫। মাঈন উদ্দিন (১৭), ৬। মোঃ রিয়াদ হোসেন (১৫), ৭। সোঃ সাব্বির হোসেন (১৬), ৮। সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)-দেরকে গ্রেফতার করেন।
সিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক)
মোহাম্মদ তারেক আজিজ বলেন, বন্দর থানার এসআই (নি.) উস্যা মং মার্মা হিরু ও এএসআই (নি.) আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসসহ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল ডিউটি করাকালে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে আাসামিদের আটক করেন।

তিনি বলেন, ০১ নং আসামি আরমানের দখল থেকে একটি স্টিলের টিপছোরা, ০২ নং আসামি মোঃ ইসমাইল হাসানের দখল থেকে একটি স্টিলের টিপছোরা ও ০৩ নং আসামি মোঃ রাকিবুল হাসানের দখল থেকে একটি লোহার অ্যাংগেল, জিম্মায় নেওয়া মাঈন উদ্দিনের দখল থেকে ০১টি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা এবং মোঃ পারভেজের দখল থেকে একটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা উদ্ধারপূর্বক এসআই (নি.) উস্যা মং মার্মা হিরু রাত টায় জব্দ করেন।
গ্রেফতারকৃতরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে স্বীকার করে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.