ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রচ্ছদ >

আইন ও আদালত

আরাকান আর্মির আটককৃত ২০ বাংলাদেশীকে ফেরত আনলো (বিজিবি)

মোহাম্মদ মাসুদ
মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটককৃত ২০ বাংলাদেশী নাগরিককে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
৭ নভেম্বর (মঙ্গলবার)দুপুর মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত ২০ বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করে।

ফেরত বাংলাদেশী নাগরিকগণ হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মোঃ ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)
এর আগে, গত ০৫ নভেম্বর আনুমানিক ৪টায় টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০ জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত এবং ০২টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। উক্ত জেলেরা মাছ ধরতে ধরতে একসময় ভূলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। এসময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে আজ ২০ বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হলো।

পরবর্তীতে ফেরত বাংলাদেশী নাগরিককে নিকটতম আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে বিজিবি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.