ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

আইন ও আদালত

রাঙামাটির সীমান্তবর্তী নদীতে ২২ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

মোহাম্মদ মাসুদ
বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) রাঙামাটির বরকল উপজেলাধীন থেগামুখ সীমান্তবর্তী কর্ণফুলী নদী থেকে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১,০৭৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে।

অদ্য ১২ নভেম্বর,কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় মালিকবিহীন ১০৭৪.৯২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়। তথ্য নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি। অধিনায়ক ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি),রাঙামাটি।

বিজিবি সূত্রে জানা যায়,অধীনস্থ থেগামুখ বিওপি’র টহলদল গোপন তথ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৩৩৬/২-আরবি-২ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেগামুখ বাজার এলাকায় কর্ণফূলী নদীতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মালিকবিহীন ১০৭৪.৯২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজারমূল্য-২১,৮৮,৫৩৭.১২/- টাকা।

জব্দকৃত কাঠ রাঙাগামাটি বন বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.