ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

ইপসার উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সম্পন্ন

১৩-১৪ নভেম্বর -২০২৪ খ্রী. নগরীর  গোল্ডেন স্পুন হোটেলের কনফারেন্স রুমে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার আয়োজনে  জিএফএফও, সেভ দ্য চিলড্রেন সহায়তায় বাস্তবায়িত “Child centred anticipatory Action for Better Preparedness of Communities and Local  in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অন্তর্গত পাহাড়ধসের জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ ওয়ার্ড যথাক্রমে ৭ নং পশ্চিম ষোলশহর ৮ নং শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী এবং ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের নগর স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ( এন্টিসিপেটরি এ্যাকশন )  জাবেদ মিয়াদাঁদ, প্রশিক্ষণের  উদ্দেশ্য বর্ণনা করেন ইপসার প্রজেক্ট ম্যানেজার ( এন্টিসিপেটরি এ্যাকশন) সানজিদা আক্তার। উক্ত প্রশিক্ষণে চট্টগ্রামের পাহাড়ের ধরণ, পাহাড়ধসের কারণ, ঝুঁকি সমূহ, ঝুঁকি নিরসনের উপায় সম্পর্কিত সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. ইকবাল সরোয়ার, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ( SOD) সম্পর্কিত সেশন পরিচালনা করেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মুহাম্মদ ছাইফুল্লাহ মজুমদার, প্রচলিত পূর্বাভাস/ আগাম সতর্কবার্তা সম্পর্কিত সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া ও সম্প্রচার কেন্দ্র, চট্টগ্রাম ইন্সপেক্টর, আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল, প্রকল্পের ধারণা, পাহাড় ব্যবস্থাপনা, এন্টিসিপেটরি এ্যাকশন সম্পর্কিত সেশন পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ( এন্টিসিপেটরি এ্যাকশন) জাবেদ মিয়াদাঁদ, ইপসা এবং সেভ দ্য চিলড্র্বেন এর সুরক্ষা নীতিমালা এবং শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মু. আতাউল হাকিম। উল্লেখ্য  এন্টিসিপেটরী এ্যাকশন প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট নগর স্বেচ্ছাসেবকদের সামগ্রিক দক্ষতা উন্নয়ন,  দুর্যোগের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ নিশ্চিতকরা, আগাম প্রস্তুতিমূলক কাজে ভূমিকা নির্ধারণ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিনার মাধ্যমে ভলান্টিয়ারদের কার্যক্রমকে গতিশীল এবং কর্মপদ্ধতি নির্ধারণ করতে উক্ত প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.