ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অন্যান্য

সুন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করলেন কৃষিবিদ শামীম

ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে কলেজে হলরুমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ।

বৃত্তি প্রদান শেষে কলেজের হল রুমে সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিক এঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.