ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রচ্ছদ >

আইন ও আদালত, চট্টগ্রাম

চট্টগ্রামে ইসকনদের হামলায় নিহত আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, অভিযুক্তদের শাস্তির দাবি

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

আজ বুধবার ২৭-১১-২৪ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজার আগে আইনজীবী নেতারা বক্তব্য দেন। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

প্রথম জানাজা শেষে মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য সারজিস আলম।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং পরবর্তীতে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন।

মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রামে একটি আন্দোলন চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই আন্দোলনটি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছিল।

উল্লেখ্য, যৌথ বাহিনীর অভিযানে ইতোমধ্যে সন্দেহভাজন ৩০ জনকে আটক করা হয়েছে। আইনজীবী নেতারা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দ্রুত বিচার কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

এ হত্যাকাণ্ড দেশের আইনজীবী সমাজে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করছেন সবাই।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.