ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

প্রচ্ছদ >

আইন ও আদালত

রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ:সিএমপি

বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তীব্র জানালো সিএমপি। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মামলা নং-৫২,৩১ অক্টোবর,২৪ইং এর এজাহারনামীয় ১ নং আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই সিএমপি
২৭ নভেম্বর ২০২৪ খ্রি. বেলা ১২:২৭ পিএম (জিএমটি+৬) সময়ে প্রকাশিত “One Killed in Bangladesh as Hindu protesters clash with police” শিরোনামে একটি রিপোর্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।

সিএমপি উপ-পুলিশ কমিশনার, (ক্রাইম এন্ড অপারেশনস্) তিনি বলেন,প্রকাশিত রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাতেও প্রকাশিত হয়। রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong],” said police officer Liaquat Ali. রিপোর্টের এই অংশটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে। এটি অসত্য বিধায় সিএমপি এই অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এটি হীন উদ্দেশ্য ও দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবে করা হয়েছে বলে সিএমপি মনে করে।

বস্তুত রয়টার্স বা ভয়েস অব আমেরিকার কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সাথে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। কারো বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্স ও ভয়েস অব আমেরিকাসহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.