ঢাকা, , , ,
সর্বশেষ
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা

প্রচ্ছদ >

অপরাধ

ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার-৫

জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর এলাকার বেপারী পাড়া অভিযান চালানো হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের পুত্র খুশু বেপারী,বাউল বেপারীর পুত্র পাক বেপারী,খুশু বেপারীর পুত্র আব্দুল আহাদ,পাক বেপারীর পুত্র মানিক বেপারী ও তুরফানকে আটক করে যৌথ বাহিনী।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে বলেন- তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে ১শত গ্রাম হেরোইন, ৫০পিছ ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ১টি দা, ১ টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি,১টি ছুড়ি, ১টা কুড়াল,৬ টি মটর পাম্প,ও নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক,চুরি ও অস্ত্র মামলায়  আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.