ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

অন্যান্য

শিবচরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, স্বপ্না(৫) ও আব্দুর রহিম(৩)। তারা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার সৌদি প্রবাসী সানোয়ার হোসেন এর সন্তান।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রহিম ও স্বপ্না। পরে বাড়ির পাশের লোকজন পানিতে ভাসতে দেখে পরিবারকে জানালে দ্রুত তারা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান,’সানোয়ার হোসেনের এই দুই সন্তানই। ওদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান,’হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল মনে হয়েছে।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.