ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অন্যান্য

নওগাঁয় ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধীদের এসপি অফিস ঘেরাও

নওগাঁয় ৯ দফা দাবি ধরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, নওগাঁয় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সন্ত্রাসীদের অবাধ তৎপরতা চলছে। কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই রোধে ও সন্ত্রাসী গ্রেফতারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

অবিলম্বে পুলিশের সক্রিয় ভূমিকা পালনসহ নওগাঁয় অবস্থানরত সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করে ৯ দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাদমান সাকিব, আরমান ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

বেলা ১২ টার দিকে আন্দোলন স্থলে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দীন উপস্থিত হয়ে দাবি সমূহ পূরনে আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.