ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অন্যান্য

পটিয়ায় সড়কে ঝরলো দুই প্রাণ বাস- মিনিবাস পিছনে ধাক্কা

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী কে ট্র্যাভেল একটি বাস পিছন থেকে একটি মিনি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ সডক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মোঃ ভোলা (৪৪) ও একই এলাকার সাবু (৫১) দুর্ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাসের অপর চার যাত্রী আহত হয় বলে হাইওয়ে পুলিশ সুএে জানায়।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোঃ জসিম উদ্দিন জানান, রবিবার সকাল সাড়ে ৯ টার সময় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে গাড়ি দুটি আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.