ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

আইন ও আদালত

চবি ক্যাম্পাস এলাকায় অভিযান, অর্থদণ্ডে দণ্ডিত তিন দোকান মালিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাব যুব গ্রুপের উদ্যোগে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিন দোকান মালিককে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার, ২৩ ডিসেম্বর সকাল ১১টায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্যাম্পাসের ২ নম্বর গেইট এলাকা ও শাহ আমানত হলের সামনের খাবারের রেস্তোরাঁয় পরিদর্শন করা হয়৷

এসময় অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারের মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনাকালীন তিনটি খাবারের দোকানকে এসব কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট একত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।এরমধ্যে দ্বীপ স্টোরকে আট হাজার টাকা, রহমানিয়া হোটেলকে পনের হাজার টাকা এবং ঢাকা হোটেলকে আট হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিদফতর।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ক্যাবের অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অভিযান পরিচালনা করেছি। আগের অভিযানের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এছাড়াও, তারা অনুমোদনবিহীন রং ব্যবহার করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনটি দোকানকে মোট একত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ বলেন, ভোক্তা অধিদফতরের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানগুলোতে পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসের যে দোকানগুলোতে শিক্ষার্থীরা খাবার খায়। অভিযান পরিচালনা করার সময় সেসব দোকানগুলিতে বাসি খাবার, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন সমস্যা পাওয়া গেছে।

এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সেই দোকানগুলো ভুল শুধরে ভোক্তা বান্ধব হবে। এ অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান, কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.