ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

অপরাধ

নওগাঁয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলা সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম এসকে নাহিদ (২২)। তিনি নিষিদ্ধ সংগঠন রাণীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য ও শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার পূর্ব বালুভরা গ্রামের এসকে হাবিবুর রহমানের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ-বিস্ফোরক মামলায় এসকে নাহিদ তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার দুপুরের দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করেছে। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.