ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

শুক্রবার (৩ জানুয়ারি)সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গ্রীন আপেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে খিলগাঁও মডেল কলেজের ৯৪/৯৬ ব্যাচের উদ্যোগে এক আনন্দঘন পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ব্যাচের ৩০ বছর পূর্তিকে কেন্দ্র করে কেক কাটা হয়। পরিচিতি পর্ব শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানের শুরুর পর্বে বন্ধুদের মধ্যে স্মৃতিচারণ ও কবিতা পাঠের আয়োজন করা হয়। কবিতা পাঠ করেন নাসরিন, মাসুম এবং সুমন চৌধুরী। গানের পরিবেশনায় অংশ নেন বন্ধু হাবিবুল্লাহ, হানিফ, এবং কুমিল্লা থেকে আসা রোজা। এরপর গানের মঞ্চে উপস্থিত হন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী কাজল এবং দুই বাংলার জনপ্রিয় গায়ক এফ এ সুমন। গানের মাঝে রাতের খাবারের বিরতিতে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন রাজু। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক দলের সদস্য ডলার, লিসা, জামাল, টিপু, সজিব, মাসুম, পারভেজ এবং হাবিব।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক অভিনেত্রী কানিজ ফাতেমা লিসা জানান, “প্রতিবছর জানুয়ারির প্রথম শুক্রবার এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

পরিশেষে, বন্ধুদের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক সুমন চৌধুরী। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের এই মিলনমেলা স্মৃতিতে রয়ে যাবে। আগামী বছর আবার দেখা হবে ইনশাআল্লাহ।”
উপস্থিত বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে অতীত স্মৃতিকে জীবন্ত করে তোলার একটি অসাধারণ মঞ্চ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.