ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

আইন ও আদালত

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় আরও ১১ জন আসামিকে খালাস দেন বিচারক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যান ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। এরপর দীর্ঘ দিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ আসামির মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১জন আসামিকে খালাস দেওয়া হয় এবং তিনজন আসামি রায়ের আগেই মারা যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.