ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

হালদার নদীতে অভিযান চালিয়ে চরঘেরা জাল জব্দ

অদ্য ২৫/০২/২০২৫ ইং রাত ১২:০০ টা হতে রাত ৩:০০ টা পর্যন্ত বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর গড়দুয়ারা স্লুইসগেট এলাকা থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার মিটার চরঘেরা জাল আটক করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, হাটহাজারী, চট্রগ্রাম ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, রাউজান, চট্রগ্রাম।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন,মোঃ আলমগীর আজাদী, নৌপুলিশের এসআই মোঃ রমজান আলী, কনস্টেবল মোঃ সোহেল রানা, উপজেলা মৎস্য দপ্তরে নিয়োগপ্রাপ্ত হালদা প্রকল্পের ৩ জন পাহাড়াদার মোঃ শহীদুল্লাহ (গড়দুয়ারা), মোঃ সোহেল (গড়দুয়ারা) ও মোঃ আলমগীর (উত্তর মাদার্শা)।

উক্ত অভিযানে জব্দকৃত জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিনষ্টকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাটহাজারী,মোঃ আমিনুল ইসলাম বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.