ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন

১২ই মার্চ শনিবার, চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ কর্তৃক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।

সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে আগত ইসলামিক ব্যক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, “আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।” চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে।”

এ সময় জনগণকে উৎসাহ প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক চট্টগ্রাম উভয়ই ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন। এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের ইসলামিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.