ঢাকা, , , ,
সর্বশেষ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চবি এলামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত

চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র মেনে সদস্যদের মতামতের ভিত্তিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
২ মে-২০২৫, শুক্রবার বিকালের নগরীর একটি কনভেনশন সেন্টারে এম এ হালিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান হারুণের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী এফসিএকে আহবায়ক মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এম এ হালিম এবং কামরুল হাসান হারুন।

সংগঠনের গঠনতন্ত্রের ধারা মোতাবেক, কোন কারণে কার্যনির্বাহী কমিটির কাজে অচলাবস্থা সৃষ্টি হলে সংখ্যাধিক কর্মকর্তার পদ শুন্য হলে বা যুক্তিযুক্ত কারণে সাধারণ পরিষদের সভায় বা সাধারণ বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক অনধিক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের যে এখতিয়ার রয়েছে তারই আলোকে এ কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে। এডহক কমিটি সংস্থার যাবতীয় দায় দয়িত্ব বুঝিয়া নিয়া পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনপূর্বক দায়িত্বভার হস্তান্তর করার বিধান অনুসৃত হবে বলে জানানো হয়।

এদিকে নবগঠিত কমিটির আহবায়ক আসলাম চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়  সকলের। সংগঠনের গঠনতন্ত্র মেনে এটা পরিচালিত হবে। এখানে কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনের সুযোগ নেই। সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতেই সংগঠন পরিচালতি হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.