গণঅভ্যুত্থান দিবসে এনসিপির ৪ নেতার কক্সবাজার সফর, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। ‘রাজনৈতিক পর্ষদ’কে না জানিয়ে কক্সবাজার সফর; এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে দলের শোকজ। রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে রাজিনৈতিক জল্পনা-কল্পনা…
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে কক্সবাজারে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চার নেতা। গণঅভ্যুত্থান দিবসে এমন গুঞ্জন চাউর হয় দুপুর থেকে। তারা এই অভিযোগ অস্বীকার করলেও বিশেষ এই দিবসে কেন তারা কক্সবাজার সফরে এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা- সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা,খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ।। গুঞ্জন উঠেছে এই ৪ নেতারা গোপনীয়তায় সেই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
একাধিক সূত্রে জানা গেছে, কক্সবাজারের ইনানীর সি পার্ল (রয়েল টিউলিপ) হোটেলে উঠেছেন এনসিপির চার নেতা। অবশ্য মুঠোফোনে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এটা তাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তা গুজব। এমন মিটিং বিষয়ে কিছুই জানেন না বলেও দাবি করেন তিনি।
তবে তাদের হঠাৎ কক্সবাজার সফর নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠছে। কারণ আজ জুলাই শহীদদের স্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
হঠাৎ কেন কক্সবাজার সফর এ নিয়ে নানান প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। জুলাই গণঅভ্যুত্থান দিবস।সরকারের অনুষ্ঠানে উপস্থিতি অনিশ্চিত করে।





