ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

শিবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নরসিংদীর শিবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বানিয়াদি সার্বজনীন ভক্তমন্দিরে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মন্দিরে এসে শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দল্লাহিল মামুন নিলয়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।

সঞ্চালনা করেন উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়।
এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.