ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা চাই :মেয়র শাহাদাত

চট্টগ্রাম : জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাতস বার ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সবার ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২০২৫-এর আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সৎ মানুষদের লালন করতে হবে। আমরা চাই এই শহরকে ‘ক্লিন সিটি, গ্রীন সিটি, হেলদি সিটি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে। সেফ সিটি মানে হচ্ছে এমন এক শহর, যেখানে সব ধর্মের, সব বর্ণের, সব রাজনৈতিক মতের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। এখানে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা সহিংসতার কোনো স্থান থাকবে না। আমি বিশ্বাস করি, সাম্য আর সম্প্রীতির মাধ্যমে আমরা সেই চট্টগ্রাম গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে সাবেক জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “দুঃখজনকভাবে গত ১৫ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা নানা নিবর্তনের শিকার হয়েছেন। আমি দলীয় নির্দেশনায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছি নাসিরনগরে, কলমাকান্দায়, বানরীপড়ায়, ঠাকুরগাঁয়ে, কুমিল্লাতে,যশোরে অভয়নগরে। কারণ আমরা চাই বাংলাদেশ হোক অসাম্প্রদায়িক, সহনশীল ও সবার দেশ।”
প্রকৌশলী প্রবাল রক্ষিতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী ভারতীয় হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, চসিক পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমনাথ দাশ গুপ্ত, অধ্যক্ষ আবু তালেব বেলাল,সৌরভ প্রিয় পাল,বিপ্লব কুমার চৌধুরী ,রতন চৌধুরী , টিংকু কুমার ভৌমিকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.