ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

নওগাঁ

নওগাঁর মান্দায় এনসিপি’র ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

আসন্ন দূর্গা উৎসবকে ঘিরে নওগাঁর মান্দায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে মন্দিরের চারিপাশ উপজেলার

৮ নং কুসুম্বা ইউনিয়নে এনসিপি’র বেশ কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকেই স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় এনসিপি’র নওগাঁ জেলা শাখার সদস্য ইঞ্জিনিয়ার হামিদ বলেন, “কুসুম্বা এলাকায় আমাদের কিছু ফেস্টুন ছিঁড়ে ফেলার একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা আমাদের কেবলই হতাশ করে, কারণ আমরা সবসময় বিশ্বাস করি—রাজনীতি হওয়া উচিত সম্মান, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “আমরা কখনো অন্য কারো পোস্টার, ফেস্টুন বা ব্যানার ছিঁড়িনি, কারো কাজে বাধা দিইনি। কারণ আমরা মনে করি, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা ও মতপ্রকাশের স্বাধীনতা—এগুলো সবার মৌলিক অধিকার।

মান্দা উপজেলার এনসিপি’র নেতারা জানান, এ ঘটনার বিষয়ে কিছু প্রাথমিক সূত্র পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.