ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

নওগাঁ

সাপ্তাহিক বহমান বাংলা’র সংবাদ দেখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামে গত ২৫ সেপ্টেম্বর শ্রী কার্তিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য দুই বান ঢেউটিন প্রদান করা হয়েছে।

টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক ও সাংবাদিক সাফিউল ইসলাম রকি, সদস্য মোজাম্মেল হক বাবু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের সবার কষ্ট। দেশে না থেকেও আমি সবসময় এলাকার মানুষের সুখ–দুঃখের খবর রাখি। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এ দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.