ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদ পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন

চট্টগ্রামের: পটিয়ায় ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকে ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটিয়া সচেতন নাগরিক ফোরাম।

২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে এবং সংগঠনের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, এ দাবি উপেক্ষা করা হলে চট্টগ্রামের নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।

তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীদের অপকর্ম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বক্তারা দ্রুততম সময়ে সকল ব্যাংক কর্মকর্তাদের চাকরি পুনর্বহাল করে তাদের পরিবারের অভাব-অনটন দূর করার জোর দাবি জানান।

পটিয়া সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক মুহাম্মদ কমরুদ্দীন, পটিয়া সচেতন যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আজম খান, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, সদস্য মোহাম্মদ রুবেল, সদস্য আমান উল্লাহ, যুবনেতা মুহাম্মদ জমির উদ্দীন, সাইফুদ্দিন, নাদিম আমিরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.