নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সোমবার বিকেলে তিনি উপজেলার বিষ্ণুপুর, নুরুল্যবাদ কালিকাপুর ও তেতুলিয়া ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মান্দা রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও আখতার জাহান সাথী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও মহাষষ্ঠীর শুভেচ্ছা জানান। তিনি বলেন এবছর মান্দা উপজেলায় ১১৪টি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব পালন হচ্ছে আইন শৃঙ্খলার স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর ভূমিকা পালন করছে।





