আন্তর্জাতিক সমুদ্রে ইসরায়েলি বাহিনীর হামলা সত্ত্বেও পিছিয়ে যায়নি ‘কনসায়েন্স’ ফ্লোটিলা। সাংবাদিক, চিকিৎসক ও আয়োজকদের নিয়ে গঠিত এই বহরের সদস্যরা হামলার পরও একে অপরকে সাহস জোগাতে সমবেতভাবে গান গেয়েছেন।
চোখে-মুখে ভয় নয়, বরং দৃঢ়তার ছাপ নিয়ে তারা সহযাত্রীদের উদ্দেশে গান গাওয়ার মাধ্যমে জানিয়ে দিলেন—এই যাত্রা কেবল প্রতীকী নয়, মানবিক সহায়তা ও ন্যায়ের দাবির প্রতিচ্ছবি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্রমণের মধ্যেও অংশগ্রহণকারীদের এই দৃঢ় অবস্থান বাকিদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, ফ্লোটিলার উদ্দেশ্য গাজায় মানবিক বার্তা পৌঁছে দেওয়া। হামলার মুখেও তারা সেই সংকল্প থেকে একচুল সরতে চাননি। সমুদ্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গান ও স্লোগানে ভেসে উঠেছিল শান্তি ও সহমর্মিতার ডাক।
আন্তর্জাতিক মহলে এই ঘটনার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণকারীদের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এবং বলছেন, এটাই প্রকৃত মানবতার উদাহরণ।





