ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

শ্রীপুরে পুকুরের পানিতে পরে ২ বছরের শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুরে পুকুরের পানিতে পরে মাহিয়া নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে । সে ওই গ্রামের শুকুর আলীর মেয়ে। শুকুর আলীর এক ছেলে, এক মেয়ে। বড় ছেলে ৮ বছর বয়সী।

শিশুটির বাবা শুকুর আলী কাঁন্না জড়িত কন্ঠে জানান, শিশু মাহিয়াকে কাঁধে করে বড় ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে পাটকাঠির কাজে ব্যস্ত ছিলম। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভিতর হাঁটাহাঁটি করছিল। সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসতে দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অমিত কুমার বিশ্বাস শিশুটিকে পরীক্ষার পরে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.