ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

খেলাধুলা

নওগাঁর মান্দায় মরহুম নাজিমুদ্দিন পাইক স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় মরহুম মাজিমুদ্দিন পাইক স্মরণে একদিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই ডাঙ্গাপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে উদ্বোধন ও আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন হাজারো দর্শক, যারা মাঠকে সরব ও প্রাণবন্ত করে তুলেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্জ সাইদুর রহমান পাইক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান, ও সাবেক সাধারণ সম্পাদক, মান্দা উপজেলা বিএনপি ডাঃ ইকরামুল বারী টিপু,

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোঃ সাদিকুল ইসলাম (সোহাগ), সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট শিল্পপতি, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নওগাঁ জেলা।  ও নওগাঁ ৪ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী

। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন (সুমন), মোঃ ইমরান হোসেন, মোঃ মনিবুর রহমান (দুখু), মোঃ আল মামুন, মোঃ ফাহিম হাসান ও মোঃ মুস্তাকিম হোসেন। তাদের সার্বিক তত্ত্বাবধানে মনোরম পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণকারী দলগুলো মাঠে নেমে দর্শকদের মন জয় করে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা দেন সাদিকুল ইসলাম (সোহাগ)। তিনি বলেন মরহুম মাজিমুদ্দিন পাইক ছিলেন এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি, যাঁর স্মৃতি আমাদের সকলের হৃদয়ে অম্লান। আজকের এই টুর্নামেন্ট তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শৃঙ্খলা ও দলগত চেতনা শেখায়। আমি আশা করি, এই আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, মরহুম মাজিমুদ্দিন পাইকের স্মৃতিতে আয়োজনকৃত এই টুর্নামেন্ট কেবল ক্রীড়ার জন্য নয়, এটি আমাদের এলাকার যুব সমাজকে একত্রিত করার এবং ঐক্যের শিক্ষা দেওয়ার একটি প্রতীক। এ ধরনের উদ্যোগ সমাজের যুবকদের মধ্যে নেতৃত্ব, সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তোলে। আমরা যারা নওগাঁ ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছি, সকলেই একই মঞ্চে বক্তব্য দেবো এবং দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে কাজ করে যাব।”

টুর্নামেন্টটি শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় যুব সমাজের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ এবং সহযোগিতার এক অনন্য উদাহরণ স্থাপন করে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.