নরসিংদীর শিবপুরে প্রমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপ টিমাল ইউজেস অফ রেমিট্যান্স শীর্ষক প্রকল্পের (knowledge sharing seminar official / stakeholder) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে সেমিনার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের উপ সচিব ব্যারিস্টার মোহাম্মদ ইমরান আহমেদ , শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মুহ.আব্দুর রহিম, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড নরসিংদীর সহকারী পরিচালক মোঃ আমিনুল হক। তাছাড়া উপস্থিত ছিলেন প্রবাস ফেরত, গণমাধ্যম কর্মী ,অফিসার , অভিবাসী পরিবারের সদস্যগণ।
সেমিনারে বক্তারা প্রবাসীদের সন্তানদের এসএসসি ও এইচএসসিতে A+ প্রাপ্তদের দুই বছর পর্যন্ত উপবৃত্তি, বীমা সুবিধা,বিদেশ ফেরত ,প্রবাসে মারা গেলে লাশের সাথে নগদ অর্থসহ, প্রবাসীদের পরিবার আর্থিক সংকটে পড়লে সহযোগিতা করুন সহ সকল প্রকার সুবিধা নিয়ে আলোচনা করেন।





