ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

অন্যান্য

সমাজসেবায় মানবতার আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে ক্যাপিটাল গার্ডেন লায়ন্স ক্লাব

সমাজসেবায় মানবতার আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে ঢাকা ক্যাপিটাল গার্ডেন লায়ন্স ক্লাব বাংলাদেশ। বিশ্বব্যাপী সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংগঠনটির বাংলাদেশ শাখা প্রতিনিয়ত শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র সহায়তা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এই ধারাবাহিকতায় লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩, বাংলাদেশের আয়োজনে ২০২৫–২০২৬ মেয়াদের ক্যাবিনেট সদস্য ইনস্টলেশন ও অক্টোবর সার্ভিস মান্থ সমাপনী অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজমুল হক পিএমজেএফ, ইন্টারন্যাশনাল ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লায়ন কাজী সাইফুল ইসলাম, জিএটি এরিয়া লিডার সিএ ৬ কে, লায়ন্স ইন্টারন্যাশনাল ও এলসিআইএফ এরিয়া লিডার এবং বিএলএফ চেয়ারম্যান; এছাড়া উপস্থিত ছিলেন লায়ন মো. আশরাফ হোসেন খাঁন হীরা, কাউন্সিল চেয়ারম্যান (২০২৫–২০২৬), মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, লায়ন্স ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন মো. শামসুল আলম খোকন পিডিজি, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট অনারারি কমিটি এবং লায়ন এমডি. আমিনুল ইসলাম লিটন এমজেএফ, পিডিজি, পিসিসি, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট পিডিজি ফোরাম।
লায়ন মাসুদুজ্জামান মাসুম, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫–২০২৬), ইনস্টলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন ইঞ্জি. মো. আনিসুর রহমান পিএমজেএফ, চেয়ারম্যান, ক্যাবিনেট মেম্বার ইনস্টলেশন কমিটি,
এবং অক্টোবর সার্ভিস মান্থের চেয়ারম্যান ছিলেন লায়ন হারুন-উর-রশিদ পিএমজেএফ,লায়ন খান আখতারুজ্জামান এম জে এফ ক্লাব প্রেসিডেন্ট,
লায়ন মো: মির্জা সোবেদ আলী রাজা ডিস্ট্রিক্ট কো চেয়ারপার্সন,
ইন্টারন্যাশনাল কেবিনেট মেম্বার।
বক্তারা বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার এক মহৎ আন্দোলন। সমাজের অবহেলিত মানুষদের পাশে থেকে লায়ন্স সদস্যরা প্রকৃত অর্থে জনকল্যাণে কাজ করছে।
লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিপাদ্য “ভালোবাসা, সম্মান, মর্যাদা”-এর আলোকে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্ব সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখবে এবং বাংলাদেশে মানবতার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে ঢাকা ক্যাপিটাল গার্ডেন লায়ন্স ক্লাব।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.