ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

দেশজুড়ে

শেখ হাসিনার ভল্টে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান : জনমনে মিত্র প্রতিক্রিয়া

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দলীয় প্রধান ভারতে কার্গো বিমানে হেলিকপ্টারে করে ১৬ টি শোকেস ভর্তি কি নিয়ে গেছে তার পরিপূর্ণ রহস্য উদঘাটন হয়নি এখনো। হাজারো প্রশ্ন মিশ্র প্রতিক্রিয়া জনমনে। যার চাঞ্চল্যকর তথ্য এখনো রয়ে গেছে সর্বস্তরের মানুষের মাঝে। এবার তার অগ্রণী ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান। যা নিয়ে চা নিয়ে শীর্ষ আলোচিত গুঞ্জন এ সারা পড়ে দেশ বিদেশ আন্তর্জাতিক মহলে। একই দিন শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় ভল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি।

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) এই ভল্ট দুইটি জব্দ করা হয়।

সিআইসির এক কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায়।

অবশ্য একই দিন শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

অপর একটি সূত্র জানিয়েছে, পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে। তবে এই তথ্যের সত্যতা দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.