ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অন্যান্য

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজনে দুর্নীতি দমন কমিশন’র সমন্বিত জেলা কার্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধিবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচীর আগে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। পরে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন কমিশন(দুদক) সহকারী পরিচালক আহম্দ ফরহাদ হোসেন। তিনি দুর্নীতি প্রতিরোধে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী সভাপতির বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধে সকল ক্ষেত্রে আমাদের সকলের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি সুশাসনের চাহিদাকে আরও জোরালো করে কার্যকর দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য তরুণ প্রজন্মসহ সকলের প্রতি একতাবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের ই-ফাইলিং, শুদ্ধাচার চর্চা সহ নানান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম, বলেন, দুর্নীতি হলো নীতির বিপরীতে যা থাকে। দেশের বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, দুর্নীতি আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে।
আইনের বেড়াজাল দিয়ে সাদা রঙের দুর্নীতিবাজদের ধরা যায় না, প্রয়োজন জনসচেতনতা। এছাড়া, অনুষ্ঠানে সনাকের সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা, সনাক সহ সভাপতি এস.এম. মঈন উদ্দিন, দুপ্রক সভাপতি মো: ওমর ফারুক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির আলম, জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মনছুরুল হক প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.