ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

অন্যান্য

চট্টগ্রামে পাহাড়ধসের আগাম প্রস্তুতি পরিকল্পনা বৈধতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

পাহাড়, মানুষ এবং নগরায়ণের সহাবস্থানকে টেকসই করার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, ভূমিধস, সেই চ্যালেঞ্জের সবচেয়ে ভয়াবহ রূপগুলোর একটি। চট্টগ্রামের কয়েকটি ওয়ার্ড দীর্ঘদিন ধরেই পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। পাহাড় কাটা, অনিয়ন্ত্রিত বসতি, বৃষ্টিপাতের পরিবর্তিত ধারা সব মিলিয়ে ঝুঁকির পরিধি দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান আমাদের একটি শক্তিশালী হাতিয়ার, কারণ এটি দুর্যোগের পূর্বে  কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে। রবিবার, ১৪ ডিসেম্বর-২০২৫  নগরীর হোটেল হোটেল পেনিনসুলায় জার্মান ফেডারেল ফরেন অফিস ও  ইকো হিফ এর অর্থায়ণে, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায়, রাইমস এর কারিগরি সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা আয়োজিত  এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রজেক্টের উদ্যোগে “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধস ঝুঁকি ব্যবস্থাপনার আগাম প্রস্তুতি কর্মপরিকল্পনা যাচাই ” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমনি মতামত ব্যাক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি আরো বলেন পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে কার্যকর সমন্বয়ের ঘাটতি রয়ে গেছে। পাহাড় কাটা, ভূমি দখল ও পরিবেশ ধ্বংস ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, অথচ এসবের বিরুদ্ধে বাস্তবভিত্তিক পদক্ষেপ খুবই সীমিত। পরিবেশের ব্যাপক ক্ষতি হলেও তা প্রতিরোধে পর্যাপ্ত উদ্যোগ দেখা যায়নি। যাচাই-বাছাই ছাড়া খণ্ডিত সংবাদ প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে, যা একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিম। ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য উপস্থাপন করেন ইপসার পরিচালক ( সোশ্যাল ডেভেলপমেন্ট) নাছিম বানু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  এর ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম এর উপপরিচালক আব্দুর রহমান খাঁন, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক রঘুবাথ রাহা, জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর, জেলা মৎস কর্মকর্তা সালমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, হোসেন আহম্মদ সিটি কর্পোরেশন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ এস এম এহসানুল উদ্দিন, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, লালখান বাজার শহীদনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৌম্য ব্যানার্জি, দৈনিক খবরের কাগজ পত্রিকার বুর‍্যেচীফ ইফতেখার উদ্দিন, ইপসার ম্যানেজার সানজিদা আক্তার, পরিবেশ আইনবিদ সমিতি ‘ বেলা কো অর্ডিনেটর মনিরা পারভীন প্রমুখ। শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সেভ দ্য চিলড্রেন ম্যানেজার ফাতিমা মেহেরুন্নেছা তানি, এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধস প্রবন ৪টি ওয়ার্ড যথাক্রমে ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ নং শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের প্রণয়নকৃত “এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান” উপস্থাপন করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং এণ্ড রিচার্স) ড. মোরশেদ হাসান মোল্লা ও প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার আলম। সভাপতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশল মো. নুরুল করিম তাঁর বক্তব্যে বলেন ভূমিধস ঝুঁকি ব্যবস্থাপনা আর কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়; এটি চট্টগ্রামের দৈনন্দিন উন্নয়ন পরিকল্পনার একটি অবশ্যপালনীয় অংশ। আগাম সতর্কতা ব্যবস্থা, কমিউনিটি প্রস্তুতি, অবকাঠামো সুরক্ষা এবং পরিকল্পিত নগরায়ণ, এসব ছাড়া নিরাপদ চট্টগ্রাম গড়া সম্ভব নয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। তিনি এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান কে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বলে উল্লেখ করেন এবং পরিকল্পনা প্রণয়ণে এটিকে সিডিএ বিশেষ বিবেচনায় রাখবে বলে উল্লেখ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান এর উপর মতামত ব্যাক্ত করেন, উল্লেখযোগ্য মতামতের মধ্যে উঠে আসে ভূমিধস ঝুঁকি ব্যবস্থাপনা বিচ্ছিন্ন উদ্যোগ লক্ষ্য করা যায়, বাস্তবিক পক্ষে এটিকে চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা উচিত, আগাম সতর্কতা ব্যবস্থার উন্নয়ন,  কমিউনিটি প্রস্তুতি, অবকাঠামো সুরক্ষা এবং পরিকল্পিত নগরায়ণ কাঠামোতে পাহাড় রক্ষা ব্যবস্থা, পাহাড়ে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পুনর্বাসন,  নিরাপদ শেল্টার ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়াও  “এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান” কে সিটি কর্পোরেশন এর বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (ADP)-তে অন্তর্ভুক্ত করা, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর করে আরও শক্তিশালী, প্রশিক্ষিত ও সক্রিয় করে তোলা, পাহাড়ধস প্রবণ এলাকাকে ঝুঁকিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করার উপর প্রস্তাবনা পেশ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.