ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ইপসার উদ্যোগে বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চাহিদা ও সেবার ঘাটতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

 

বাংলাদেশের নগর ও গ্রাম এলাকায় বসবাসরত বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চাহিদা ও সেবায় বিদ্যমান ঘাটতি নিয়ে Healthcare Needs and Service Gaps Among Urban Older Adults in Bangladesh শিরোনামে চট্টগ্রামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ৩ টায় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং-এর কনফারেন্স হলে আয়োজিত এই সেমিনারের আয়োজন করে ইউএসটিসির জনস্বাস্থ্য বিভাগ এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন—ইপসা।

‘বাংলাদেশের নগর বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চাহিদা ও সেবায় ঘাটতি’ শীর্ষক এই সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের জনস্বাস্থ্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. হাফিজ টি. এ. খান।
বক্তারা বলেন, নগর বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চাহিদা দিন দিন বাড়লেও প্রয়োজনীয় সেবা এখনো পর্যাপ্ত নয়। এই খাতে গবেষণা, নীতিগত সহায়তা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বয়স্কদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
অধ্যাপক ড.হাফিজ টি.এ.খান বলেন, ” বাংলাদেশের বয়স্কদের স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় বাধা হলো, বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধি, অর্থনৈতিক নির্ভরশীলতা, সরকারি ভাবে স্বাস্থ্যসেবা খাতে কম বিনিয়োগ এবং সময় থাকতেই শারীরিক দৃঢ়তা বৃদ্ধিতে অসচেতনতা। বয়সের সাথে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, পাশাপাশি অর্থনৈতিক নির্ভরশীলতা বা অতিরিক্ত চিকিৎসা খরচ বয়স্কদের শেষ সময়ে চিকিৎসার জন্য মারাত্মক প্রতিবন্ধকতা। এ বিষয়ে সরকারের পাশাপাশি ব্যক্তিগত জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় যত্ন নিলে এ পরিস্থিতি এড়নো সম্ভব।”

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান বলেন, “ইপসার জন্মলগ্ন থেকে আমরা চেস্টা করেছি কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামের সাথে বয়স্কদের স্বাস্থ্যসেবাকে যুক্ত করতে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমরা উদ্ভাবন করেছি বয়স্কদের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতে সবচেয়ে বড় বাধা হলো অর্থনৈতিক অস্বচ্ছতা ও শিক্ষার অভাব। আমরা চেস্টা করেছি কমিউনিটির বয়স্ক সদস্যরা যাতে শিক্ষাগ্রহণ করেন, অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করেন, এ লক্ষ্যে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ভিন্ন ভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলোকে এড্রেস করার চেস্টা করেছি৷ এছাড়াও দূর্বল কমিউনিটির বিভিন্ন বয়স্ক সদস্যদের জন্য আমাদের আলাদা প্রকল্পের কাজ চলছে। যেমন সীতাকুণ্ড উপজেলা, সৈয়দপুর উপজেলা, কাওখালি উপজেলার দূর্বল জনগোষ্ঠীর জন্য আমরা বিভিন্ন মডেলের প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা রাখি ইপসার হাত ধরে শুধু নির্দিষ্ট জেলা নয় বরং সারাদেশে বয়স্ক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”
সভার প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। সভায় আরও উপস্থিত ছিলেন ইপসা হেড অব এডভোকেসি মো আলী শাহিন, মো রাশেদ সরওয়ার্দী, অধ্যাপক এবিএম আলাউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

আয়োজকদের মতে, এই সেমিনার নগর ও গ্রামীণ বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে সচেতনতা তৈরি ও ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.