ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে কমরেড আহসানউল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

 

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে শনিবার, ৩ জানুয়ারি-২০২৬ খ্রী. বিকেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম পথিকৃত কমরেড আহসানউল্ল্যাহ চৌধুরীর বহুমাত্রিক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দের উপস্থিতি, হৃদয় নিংড়ানো ভালোবাসায় কমরেড আহসান উল্লাহ চৌধুরীর এটি তৃতীয় স্মরণ সভা !  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অধ্যাপক অশোক সাহা ‘র  সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলির সদস্য কমরেড নূরচ্ছাপা ভূইয়ার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, কেন্দ্রীয় সদস্য কমরেড মৃণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্ল্যাহ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর,  সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছিউদ্দোলা, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুব মিন্টু, সনাক- চট্টগ্রাম জেলা সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার প্রমূখ। শোক প্রস্তাব পাঠ করেন জেলা কমিটির সদস্য অধ্যাপক শীলা দাশগুপ্ত। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কমরেড  আহসান উল্লাহ চৌধুরীর কন্যা ড. শামসুন্নাহার চৌধুরী লোপা! বক্তারা বলেন- কমরেড আহসানউল্ল্যাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের শ্রমিকশ্রেণির মুক্তির সংগ্রামের এক আপসহীন পথিকৃৎ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে। বক্তারা আরো বলেন তিনি কখনো ক্ষমতার মোহে বা ব্যক্তিগত স্বার্থে আদর্শ বিসর্জন দেননি। বারবার নির্যাতন, কারাবরণ ও বঞ্চনার শিকার হয়েও তিনি শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়ে ছিলেন অবিচল। শ্রমিকদের ন্যায্য মজুরি, সংগঠিত হওয়ার অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তিনি ছিলেন নিরলস ও আত্মত্যাগী। তাঁর জীবন ছিলো এক জীবন্ত রাজনৈতিক পাঠ যেখানে সততা, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়বদ্ধতা ছিলো মূল শক্তি। আজকের সংকটময় সময়ে কমরেড আহসানউল্ল্যাহ চৌধুরীর আদর্শ ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর দেখানো পথে শ্রমিকশ্রেণির ঐক্য গড়ে তোলা, সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে লড়াই জোরদার করা এবং একটি শোষণমুক্ত, সাম্যভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়। কমরেড আহসান উল্লাহ চৌধুরীর কনিষ্ঠ জমাতা অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরীর লেখা কবিতা আবৃত্তি করেন প্রিয় নাতনি আফরা নেওয়ার রহমান!  শোক সঙ্গীত পরিবেশন করেন উদীচী জেলা সংসদের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.