ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

চট্টগ্রাম

হাটহাজারীদের ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম হাটহাজারীতে ট্রাক চাপায় আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক মামুনও। তারা সম্পর্কে মামা-ভাগিনা হন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক দশটার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অক্সিজেন হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়াডস্থ রহমতঘোনার মুল্লুক শাহার বাড়ীর বাসিন্দা আবদুর শুক্কুরের পুত্র।

নিহতের চাচাতো ভাই নিজাম উদ্দিন সোমবার বেলা ১২ টার দিকে জানান, তারা পারিবারিক কাজে নন্দীরহাট এলাকার দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পথে উল্লেখিত স্থানে সামনে একটি রিকশার পড়ে যাওয়ায় বাইক চালক মামুন ব্রেক করলে দুর্ঘটনার স্বীকার হয়ে বাইকের পেছনে থাকা আরিফ সড়কে পড়ে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া নগরমুখী একটি ট্রাকের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে পিষ্ট হয়ে আরিফের মাথার মগজ বেরিয়ে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত বাইক চালক নিহতের মামা মামুন স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ উল্লাহ এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনার খবরটি পেয়েছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.