ঢাকা, , , ,
সর্বশেষ
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল

প্রচ্ছদ >

uncategorized

চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকারী আটক -২:এলাকায় ভয় আতংক

চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকারী আটক -২জন। জনমনে এলাকায় ভয় আতংক। সারাদেশে দেশে আলোড়ন চাঞ্চল্য সৃষ্টিকারী বহুল আলোচিত সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র‍্যাব সদস্য আহত এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার ২ আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

অদ্য ২২ জানুয়ারি দুপুর ১টায় বায়োজিত বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযানে প আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার(৬২), পিতা-সোনাম উদ্দিন হাওলাদার, সাং-গোলখালী, থানা-মির্জাগঞ্জ জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত  গোপন সংবাদে আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার চট্টগ্রাম মহানগরীর বায়োজিত বোস্তামী থানা এলাকায় অবস্থানকালে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতার কৃত আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার এর দেয়া তথ্য মতে অদ্য ২২ জানুয়ারি দুপুর ২টায় পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকায় অভিযানে মামলার সন্ধিগ্ধ আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯), পিতা-মৃত নবীন উদ্দিন, সাং-মোহাম্মদপুর, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ৪টায় একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষনা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চারজন সদস্য গুরুত্বর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মোঃ মোতালেব হোসেন ভূঁইয়া মৃত ঘোষনা করেন এবং অপর ০৩ জন র‌্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

উক্ত ঘটনায় র‌্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, ২২/২৬ইং;

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.