ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

uncategorized

চট্টগ্রামে জনস্রোতে প্রত্যাশিত বাংলাদেশের প্রতিশ্রুতি তারেক রহমানের

“করবো কাজ গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ ” বাংলাদেশের প্রাণ তারেক রহমান। ভোট দিব কিসে-ধানের শীষে। সবার নেতা জননেতা দেশনায়ক তারেক রহমান। নানা স্লোগানে মুখরিত সমাবেশ ময়দানসহ আশপাশ অঞ্চল। দীর্ঘ ২ দশক পর প্রথম বিএনপি’র সবচেয়ে বড় গণজমায়েত। নির্বাচনী প্রচারণায় স্মরণকারের স্মরণীয় দলীয় সমাবেশ। দীর্ঘ প্রায় দুই দশক পর ঐতিহাসিক দলীয় সমাবেশে তারেক রহমান।

চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলমত সকলের সমর্থনে প্রত্যাশিত বাংলাদেশের প্রতিশ্রুতি দেন। সকলের নিরাপত্তা দেশ উন্নয়ন পরিবর্তনে বিএনপির জনসর্থন ও ধানের শীষে ভোট চান। চট্টগ্রাম দেশের অর্থনৈতিক প্রাণ বাণিজ্যিক রাজধানীর শিল্প কারখানা স্থাপনে অর্থনৈতিক উন্নয়ন করে চট্টগ্রাম সহ দেশের মানুষের ভাগ্য বদলাবে কর্মসংস্থান হবে সারা দেশের মানুষের।

বিএনপি জনগণের ভোটে ও সমর্থনে নির্বাচিত হলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ দেশের পরিবর্তনে নানা প্রতিশ্রুতি দেন। লাখো জনতার ঢলে দলীয়নেতা কর্মী সমর্থকদের জনস্রোতে বিএনপির দলমত সকলের উপস্থিতি ছিল চারদিকে লোকে লোকারাণ্য। নির্বাচনী প্রতিশ্রুতির প্রধান দুটি অন্যতম ২টি কাজের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা দুর্নীতি দমন ও প্রতিরোধে আসন্ন ১২ তারিখ ভোটে সকলের সমর্থন চান। সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লাখো জনশ্রুতে পরিণত হয় পলোগ্রাউন্ড মাঠ সহ আশপাশ অঞ্চল।

দল মত নির্বিশেষে সকলের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে দেশের রূপরেখা দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে। দলীয় সমর্থকদের প্রিয় নেতার শুভা আগমনে জমকালো আয়োজনে মহা আনন্দ উৎসবে মিলন মেলায় পরিণত হয়। গত ১৭ বছর ষড়যন্ত্রে দেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে ছিল স্বৈরাচার সরকার। এখনো ষড়যন্ত্র চলছে সকলকে সজাগ সচেতন থাকতে বলেছেন।

চেয়ারপারসনের বক্তব্য তিনি রবলেন, ‘চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই শহরেই তিনি শহীদ হন। এখানেই বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। চট্টগ্রামের সঙ্গে আমার ও আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে যেমন স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে জনগণ আবারও দেশকে রক্ষা করেছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে, যে পরিবর্তনের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত হবে।

চট্টগ্রামের জলাবদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খাল ও নালা বন্ধ হয়ে যাওয়ায় নগরজুড়ে পানি জমে। পরিকল্পিতভাবে খাল খনন করে এই সমস্যা সমাধান করা হবে।

শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে থাকা ইপিজেডগুলো বিএনপির আমলেই গড়ে উঠেছিল এবং সেগুলো লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। বিএনপি সরকারে গেলে নতুন ইপিজেড স্থাপন করে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করা হবে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। অতীতে বিএনপি সরকারের সময় দলের কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হয়নি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

দুর্নীতি দমন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। বেগম খালেদা জিয়ার সময় দুর্নীতি দমনে অগ্রগতি হয়েছিল এবং ভবিষ্যতেও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।
রাজনৈতিক সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষের সমালোচনা করে মানুষের জীবন বদলানো যায় না। বিএনপি যতবার ক্ষমতায় গেছে, ততবারই মানুষের জন্য কাজ করেছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কৃষি প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদন বাড়ানো ছাড়া বাজার স্থিতিশীল করা সম্ভব নয়। এ জন্য কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তারা রাষ্ট্রীয় সুবিধা সহজে পেতে পারে।

এর আগে সকালে রেডিসন ব্লু হোটেলে তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান জানান, তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে এবং বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলায় জলাবদ্ধতা দূর করতে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

বিএনপির দিকে ঝুঁকে আছে প্রশাসন: নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট: জামায়াত আমির বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বিএনপি: তারেক রহমান

পরিবেশ রক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, বায়ুদূষণ কমাতে পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে এবং দেশের নার্সারিগুলোর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এই লক্ষ্য পূরণ করা হবে।

ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট কেন্দ্রে যাবেন তাহাজ্জুদের নামাজের সময় ফজরের নামাজ ভোট কেন্দ্রের আশপাশে আদায় করবেন। ভোটের দিন ভোরে নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে। সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে ভোট চোর থেকে সাবধান সতর্ক থাকতে হবে।
সমাবেশের শেষ পর্যায়ে তারেক রহমান বাংলাদেশ জিন্দাবাদ বলে সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.