ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২, ২০ শাবান, ১৪৪৭
সর্বশেষ
চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপি’র বর্ণাঢ্য আয়োজন
সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু সম্পাদনে:সিএমপি’র ব্রিফিং প্যারেড
শেখ হাসিনার দুলাভাই সাবেক মেয়র বিএনপিতে যোগদান
চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
ঘরে বসে এনআইডিতে ভোটকেন্দ্রের নাম ও নম্বর জানতে পারবেন সহজেই
গণঅধিকার পরিষদের আব্দুন নূর প্রার্থিতা প্রত্যাহার
হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের-২৬ কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত
সরকারি কর্মচারী গোলাম নয়, জনসেবা রাষ্ট্রীয় দায়িত্বে শপথবদ্ধ: ডিসি জাহিদুল
পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায়:শবে বরাত, সারাদেশে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান
চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ:শহীদ জিয়ার স্মৃতি ঐতিহাসিক নামফলক উদ্ধার

প্রচ্ছদ >

uncategorized

শেখ হাসিনার দুলাভাই সাবেক মেয়র বিএনপিতে যোগদান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রায় সকলেই এখন পলাতক। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও দলটিকে অবৈধ ঘোষণা করায় দল ও দলীয় কার্যক্রম এখন নেই বললেই চলে। বিগত সরকারের শাসনামলে শীর্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলদের একের পর এক সমালোচনা ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরই ধারাবাহিকতার শেখ হাসিনার দুলাভাই বিএনপিতে যোগ দিয়েছে। যা মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে আলোচিত হয়। স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা।

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুলাভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র এ.এফ.এম রেজা ফয়েজ মিয়া বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মোবাইলে ভিডিও কলের মধ্যে দিয়ে তিনি উপস্থিত গ্রামবাসীর নিকট ধানের শীষে ভোট দেওয়ার আহবান করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মেয়রের গ্রামের বাড়ি নুরপুরে এক উঠান বৈঠক চলাকালে সাবেক পৌর মেয়র এ.এফ.এম রেজা ফয়েজ মিয়া বিএনপিতে যোগদান করেছেন।

তবে যোগদানের বিষয়টি ভাঙ্গা উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে এবং ফেসবুকে যোগদানের বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

ফয়েজ মিয়া ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন জামাই এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর মামা। জানা গেছে, গত ৫ আগষ্ট পর ফয়েজ মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা হলে গোপনে তিনি আমেরিকায় চলে যান।

বিএনপির স্থানীয় নেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা কল্পনা চলছিল।

শুক্রবার রাতে নুরপুর গ্রামে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের নির্বাচনী উঠান বৈঠক চলাকালে বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে শহিদুল ইসলাম বাবুল খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

এ বিষয়ে বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ফয়েজ মিয়া আমার ফোনে ভিডিও কল দেন। আমি লাউডস্পিকার দিয়ে আমেরিকা থেকে ও সাবেক মেয়রের বক্তব্যটি উপস্থিত জনগণের কাছে তুলে ধরেন। সে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে শহিদুল ইসলাম বাবুলের পক্ষে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত দেন করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম রেজা ফয়েজ মিয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved