ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অপরাধ

শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)

সিএমপি গোয়েন্দা বিভাগ (উত্তর) বিভাগের টিম-১ কর্তৃক চাঞ্চল্যকর ৬ মামলার আসামি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা এর আপন ভাই সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের মূল হোতা অস্ত্র মামলার আসামী শাহাব উদ্দিন শাবু সহ তাহার সহযোগী ০১(এক) জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

৫ মার্চ (বৃহস্পতিবার) দিবা গত রাত সাড়ে ১১ টায় পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি  এলাকা হতে পেশাদার ৩ অপরাধীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা এর আপন ভাই সন্ত্রাসী ও ছিনতাইকারী ১। শাহাব উদ্দিন শাবু (৩৪), ও তাহার সহযোগী অপর সন্ত্রাসী ও ছিনতাইকারী ২। মো: পারভেজকে আটক করা হয়। গ্রেফতার দ্বয়কে ধর্তব্য অপরাধ সংঘটন করার সংবাদে ভিত্তিতে আটক করে।

ডিবির তথ্য মতে জানা যায়, আটক শাহাব উদ্দিন শাবুর পিতা- মোহাম্মদ আলী, সাং- চরপাতা, হাইস্কুলের পাশে, বেচার বাড়ি প্রকাশ ভান্ডারীর বাড়ি, থানা- দৌলতখান, জেলা- ভোলা, বর্তমানে- এক কিলোমিটার,সাবানা গার্মেন্টসের পিছনে, ইলিয়াস মিয়ার ভাড়াঘর, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম।

আটক মো: পারভেজের পিতা- মৃত নাসিম উদ্দিন,, সাং- শাকিলা বাপের বাড়ি, দুলাহাজারা, ৬ নং ওয়ার্ড, ডুলাহাজরা ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, বর্তমানে- বহদ্দারহাট, বাড়াই পাড়া, বখতিয়ার সওদাগরের বিল্ডিং, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম।

সক্রিয় অভিযানে সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং, সার্বিক দিক-নির্দেশনায়, ডিবি উত্তর বিভাগের টিম নং-১ এর এসআই/ ফজলে রাব্বী কায়সারের নেতৃর্ত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদ অভিযানে অপরাধীকে ধরতে সক্ষম হয়।

আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও সিডিএমএস যাচাই এ সন্ত্রাসী ও ছিনতাইকারী শাহাব উদ্দিন শাবু(৩৪) এর বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও, পাঁচলাইশ সহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই সহ দ্রুত বিচার আইনে সর্বমোট- ৬ টি মামলা রুজু পাওয়া যায় এবং তাহার সহযোগী অপর আসামী ছিনতাইকারী ও সন্ত্রাসী মো: পারভেজ এর বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও থানার ১টি মাদক মামলা পাওয়া যায়। তাহাদের বিরুদ্ধে রুজুকৃত মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.