ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র, ১৪৩২, ১৪ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা
সারাদেশে জ্বালানি সংকট অস্থিরতায় কাপ্তাইয়ে প্রশাসনের সক্রিয়তায় সরবরাহ স্বাভাবিক
জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন-ফারক আত্মগোপনে আছেন বাঙ্কারে
রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”
গলাচিপা উপজেলা চরম ভোগান্তি: তেল থাকলেও দোকান বন্ধ
ঈদের আনন্দে বাগাতিপাড়ায় ক্রীড়া ও তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ
রক্ষকই ভক্ষক সুবর্ণচরে শত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ:তথ্যফাঁসে সংবাদকর্মী প্রাণনাশের শিকার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে দুর্যোগের আগাম প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে ৩০ মার্চ (সোমবার) নগরীর হোটেল আগ্রাবাদে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং সেইভ দ্য চিলড্রেন ও রাইমসের কারিগরি সহযোগিতায় ইপসা (Young Power in Social Action) বাস্তবায়িত “এন্টিসিপেটরি এ্যাকশন ফর ল্যান্ড স্লাইড কসিং ডিসেপ্লেসমেন্ট ইন চট্টগ্রাম এন্ড বান্দরবান” প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খান এবং ইপসার পরিচালক পলাশ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসার রিসার্চ, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ম্যানেজার ড. মোরশেদ হোসেন মোল্লা এবং মূল উপস্থাপনা পেশ করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর অরুন দর্শী চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশরাফুল আমিন জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামী বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি বিশেষজ্ঞ টিম কাজ করছ । তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাসে ‘অটোমেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম’ চালু এবং মাল্টি-হ্যাজার্ড বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ভবন নির্মাণে বিল্ডিং কোড ও মাস্টার প্ল্যান অনুসরণসহ পরিবেশ সংরক্ষণের বিষয়টি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন। কর্মশালায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা ফিরোজশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সুহানা সুলতানা দুর্যোগকালীন শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্র তুলে ধরে একটি ‘ডেডিকেটেড শেল্টার ব্যবস্থাপনা পরিকল্পনা’ তৈরির আহ্বান জানান।
ইপসার পরিচালক জনাব পলাশ চৌধুরী বলেন, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে টেকসই উন্নয়নের ওপর জোর দেয়া সময়ের দাবি। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো- সমন্বয়হীনতা ও সঠিক জবাবদিহিতার অভাব। এছাড়া ইপসার রিসার্চ, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ম্যানেজার ড. মোরশেদ হোসেন মোল্লা বলেন, গবেষণা থেকে নীতি প্রণয়ন—প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা গেলেই কেবল একটি দুর্যোগ সহনশীল নগরী গড়ে তোলা সম্ভব। পরিশেষে, এই উদ্যোগ চট্টগ্রামের দুর্যোগ ঝুঁকি হ্রাসে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved