ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

জাতীয়

নাম উচ্চারণের সংকোচ ও উন্নয়নের ইতিহাস


কাপুরুষতার আড়ালে লুকিয়ে থাকা কোনো লেখা কি সত্যিই সাংবাদিকতা হতে পারে? সত্য বলার সাহস যদি না থাকে, তবে কলম ধরা আর না ধরার মধ্যে পার্থক্যটাই বা কোথায়? বরং সৎ নীরবতাই কি বেশি সম্মানজনক নয়? যদি সত্য কথা লেখার সাহস না থাকে, তাহলে কলম নামিয়ে রাখুন!

আজ মূলধারার পত্রিকা এবং অনেক অনলাইন পত্রিকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তথ্য আছে, বিশ্লেষণ আছে; কিন্তু ইতিহাসের যে অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ— সেই নেতৃত্বের নাম— সাংবাদিকগণ এবং পত্রিকার মালিক-সম্পাদক কারোরই সাহস হলো না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নাম নেওয়ার। নাম উচ্চারণের এই সংকোচ কি কেবল ভদ্রতা, নাকি ভয়ের নীরব ছায়া? প্রশ্নটা থেকেই যায়।
এতটা কাপুরুষ হয় কী করে? অন্তত পেশাদারিত্ব নিয়ে কাজ করতে গেলেও তো তাদের উচিত ছিল শেখ হাসিনার নাম উচ্চারণ করা।
সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করেছে— এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এটাকে আমিও সাধুবাদ জানাই। পাশাপাশি বিনম্র শ্রদ্ধা জানাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনাকে।
কোনো সরকারই নিজের ব্যক্তিগত অর্থে দেশের উন্নয়ন করে না; উন্নয়ন হয় জনগণের টাকায়, জনগণের স্বপ্নে। কিন্তু কেবল অর্থ থাকলেই কি উন্নয়ন সম্ভব? যদি তাই হতো, তবে বৈশ্বিক বাস্তবতায় জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে দাঁড়াতে হতো না। আজ বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায়, নানা সীমাবদ্ধতা ও চুক্তির কারণে, টাকা থাকলেই বিশ্বের যে কোনো দেশ থেকে তেল কেনা যায় না। আন্তর্জাতিক অনুমতির দেয়ালে ধাক্কা খেতে হয় আমাদের।
অর্থ থাকলেই হয় না; অর্থের পাশাপাশি প্রয়োজন প্রজ্ঞা, কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব— যেমনটি দেখা গেছে শেখ হাসিনার ক্ষেত্রে।
আজ বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ ক্লাবের সদস্য। এটি শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতীক। এই অবস্থানে পৌঁছাতে যে পথ পাড়ি দিতে হয়েছে, তা সহজ ছিল না। এতে ছিল সাহসী সিদ্ধান্ত, অটল ইচ্ছাশক্তি এবং সুদূরপ্রসারী ভিশন।
যেমন পদ্মা সেতু— একসময় যা ছিল স্বপ্ন, আজ তা দক্ষিণবঙ্গের মানুষের জীবনের স্পন্দন। অর্থনীতি, যোগাযোগ, সম্ভাবনা— সবকিছুর নতুন দ্বার খুলে দিয়েছে এই এক সেতুই।
একইভাবে জ্বালানি পরিবহনের পাইপলাইন নিয়েও একসময় উঠেছিল নানা প্রশ্ন, ছড়ানো হয়েছিল সন্দেহের বীজ। কিছু রাজনৈতিক দল ও তথাকথিত ‘ডিপ স্টেট’-এর দালালরা বলেছিল, দেশের সম্পদ নাকি অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে; দেশের গ্যাস ভারতে পাচার করতে পাইপলাইন করা হচ্ছে। অথচ সেই পাইপলাইন দিয়েই ভারত থেকে আসা জ্বালানি তেল এখন টিকে থাকার অন্যতম ভরসা।
এমনকি সংবাদ সম্মেলন ডেকে বলা হয়েছিল, অপ্রয়োজনীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করে বাহাদুরি নিতে চাচ্ছে সরকার। অথচ বাস্তবতা আজ ভিন্ন গল্প বলে— এই অবকাঠামোই সংকটের দিনে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
আর যে পারমাণবিক প্রকল্পকে একদিন ‘অপ্রয়োজনীয়’ বলা হয়েছিল, আজ সেটিই জ্বালানি নিরাপত্তার এক সম্ভাবনাময় ভিত্তি। মাত্র ৪ গ্রাম ইউরেনিয়াম যেখানে শত শত লিটার ডিজেলের সমান শক্তি জোগাতে পারে— ধারণা করা হয়, প্রায় ৪১৭ লিটার ডিজেলের কাজ করতে পারে ৪ গ্রাম ইউরেনিয়াম। রূপপুরের জ্বালানির এই অবিশ্বাস্য সক্ষমতার কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের ভবিষ্যতের শক্তির মানচিত্র নতুনভাবে আঁকা হচ্ছে।
এইসব অর্জনের পেছনে কেবল অর্থ নয়; আছে একটি স্বপ্ন, একটি দৃঢ় বিশ্বাস এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সাহস। ইতিহাস হয়তো একদিন আরও নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে— কে কতটুকু অবদান রেখেছে।
বাংলাদেশ এগিয়ে যাবে— সংকট পেরিয়ে, বিতর্ক পেরিয়ে, সম্ভাবনার দিকে— সেই প্রত্যাশা আমরা করি। আর এই যাত্রাপথে নেতৃত্ব, নীতি ও দৃষ্টিভঙ্গি— সবকিছু মিলেই গড়ে তুলছে আগামীর মানচিত্র।
দেশের ভবিষ্যৎ নির্মাণে শেখ হাসিনার ইচ্ছাশক্তি, স্বপ্ন ও ভিশন— বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রতিটি সাহসী, সময়োপযোগী ও সঠিক পদক্ষেপ আজ আলোকিত করছে পুরো বাংলাদেশকে। বাংলাদেশের রূপান্তরের অন্তরালের গল্প বলতে গেলেই শেখ হাসিনার স্বপ্ন, সাহস ও নেতৃত্বের বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.