আজ (১লা মে) রোজ শুক্রবার হাটহাজারী পৌরসভাধীন ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৮ই মে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে উক্ত প্রস্তুতি সভা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো: তকিবুল হাসান চৌধুরী তকি’র পৃষ্ঠপোষকতায় এবং জাগৃতির বর্তমান সভাপতি মোহাম্মদ ওসমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন,ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাডেমির মুহাম্মদ নুরুল আহসান লাভু,মাদার্শা একাদশের প্রতিনিধি আবু সরওয়ার চৌধুরী, রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমির মো. আশরাফুল ইসলাম, চিটাগং কিংসের মোহাম্মদ সজিব।
এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট আয়োজন উপ-পরিষদের সদস্যবৃন্দ মোহাম্মদ আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, শাহেদুল আজম, মুহাম্মদ রাশেদ, মোহাম্মদ সেলিম রিয়াজ ও মুহাম্মদ রুবেল।
এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ তাজ উদ্দিন, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, আরিফুর রহমান, মিনহাজুল আলম, মোহাম্মদ সাকিব হোসেন, মোরশেদুল আলম ও মহিনউদ্দিন।
সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, নিয়মাবলি এবং সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা শেষে খেলার পিকচার প্রণয়ন করা হয়।
সভাপতি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।





